ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,রাজধানীর ইসিবি চত্বর সংলগ্ন ‘ব্রাউনফিশ স্টুডিও’ প্রতিনিধি,মঙ্গলবার,২৯ সেপ্টেম্বর ২০২৬,১৪ আশ্বিন ১৪৩৩১৭ রবিউস সানি ১৪৪৮ :
রাজধানীর ইসিবি চত্বর সংলগ্ন এলাকায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ স্টুডিও’ এবং আবাসন প্রতিষ্ঠান নিউ গিনি প্রপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার আসামি মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
-
Advertisement

-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে ডিএমপি গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, ক্যান্টনমেন্ট থানার মাটিকাটা এলাকা থেকে মিজানুরকে গ্রেপ্তার করা হয়। মামলায় ৯ নম্বর আসামি হিসেবে নাম আছে তার। এ ছাড়া ঘটনার মূল পরিকল্পনাকারীসহ অপর আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মূলত নিউ গিনি প্রপার্টিজ এবং একজন অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার মালিকানাধীন একটি জমি (প্রায় ৩৫ কাঠা) নিয়ে দ্বিমুখী বিরোধ চলে আসছিল। ওই জমি দখলের উদ্দেশ্যে প্রতিপক্ষ হামলা চালালে সেখানে থাকা সালমান মুক্তাদিরের স্টুডিওটিও হামলার শিকার হয়। পরে নিউ গিনি প্রপার্টিজের পরিচালক মো. সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় ১৩ জনের নাম উল্লেখ এবং ১৫০-২০০ জন অজ্ঞাত নামা ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন। মামলায় প্রায় ১ কোটি ৪৩ লাখ টাকার সম্পত্তির ক্ষতি এবং ১ কোটি ৫০ লাখ টাকার মালামাল ও নগদ টাকা লুটের অভিযোগ করা হয়।
-
Advertisement

গত ২৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে একাধিক যানবাহন নিয়ে আসা দেড় থেকে দুই শত লোক ইসিবি চত্বরের নিউ গিনি প্রপার্টিজের সীমানায় প্রবেশ করে। তারা প্রপার্টিজের কার্যালয়, বেশ কয়েকটি স্থাপনা এবং ভেতরের সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর করে। পাশাপাশি মূল্যবান সরঞ্জাম লুট করে।

সালমান মুক্তাদিরের স্টুডিতে হামলা, আরো এক আসামি গ্রেপ্তার


