ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম ,আন্তর্জাতিক প্রতিনিধি, শনিবার,১৯ সেপ্টেম্বর ২০২৬,৪ আশ্বিন ১৪৩৩০৭ রবিউস সানি ১৪৪৮ :
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে চায় বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নিউজন্যাশনে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ট্রাম্পকে ইরানের সরকারকে ‘ধ্বংস করে দেওয়ার’ বিষয়ে তার সাম্প্রতিক মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, ‘দেখা যাক কী হয়।’
-
Advertisement

-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩
ইরানের কাছ থেকে কী ধরনের পদক্ষেপ দেখতে চান—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তেহরান এখন একটি চুক্তি করতে চাইছে।
ট্রাম্প বলেন, ‘এই মুহূর্তে তারা একটি চুক্তি করতে চায়।’ তার দাবি, অর্থনৈতিক ও সামরিক দুই দিক থেকেই ইরান ‘সবদিক থেকে হারছে’।
তিনি আরও বলেন, চুক্তিটি সঠিক না হলে তিনি সেটি নিয়ে এগোনোর কথাও ভাববেন না।
-
Advertisement

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ সপ্তম মাস চলছে। সম্প্রতি ট্রাম্প বলেছেন, যুদ্ধ শেষের দিকে রয়েছে বলে তিনি আশা করছেন। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে আরও বড় ধরনের হামলা চালানো হবে কি না, সে বিষয়ে শিগগিরই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি।



