ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,পটুয়াখালীর বাউফল প্রতিনিধি,শনিবার,১৯ সেপ্টেম্বর ২০২৬,৪ আশ্বিন ১৪৩৩০৭ রবিউস সানি ১৪৪৮ :
পটুয়াখালীর বাউফলে ৫০ লাখ টাকা চাঁদা দাবি ও এক ব্যবসায়ীকে জীবিত পুড়িয়ে মারার হুমকি দেওয়ার অভিযোগে ফরিদ গাজী নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) তাকে গ্রেপ্তারের পর পটুয়াখালী আদালতে পাঠানো হয়। অভিযুক্তকে বাউফল উপজেলার সদস্য পদসহ সব সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে বিএনপি।
-
Advertisement

-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩
ভুক্তভোগী ব্যবসায়ী গোবিন্দ চন্দ্র মণ্ডল (৫৩) বাউফল সদর ইউনিয়নের বিলবিলাস এলাকার বাসিন্দা ও গৌরাঙ্গ চন্দ্র মণ্ডলের ছেলে। তিনি ঢাকায় আবাসন (ল্যান্ড) ব্যবসার সাথে জড়িত। গত বৃহস্পতিবার মোবাইল ফোনে হুমকি পাওয়ার পরই গোবিন্দ মন্ডল বাউফল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিলবিলাস ইউনিয়নের বিভিন্ন স্থানে গোবিন্দ চন্দ্র মণ্ডলের পক্ষে প্রচারণামূলক পোস্টার ও ফেস্টুন লাগানো হয়। এর পরপরই ফরিদ গাজী তার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ফরিদ গাজী মোবাইলে তাকে জীবিত পুড়িয়ে মারার হুমকি দেন। এরপরই ফোনালাপটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
ফোনালাপে অভিযুক্ত বিএনপি নেতাকে বলতে শোনা যায়, “দাদু, আমার নাম ফরিদ গাজী, বাবার নাম শামসুল হক গাজী। বিলবিলাস বাজারের কাছে আমার বাড়ি। আমার একটা শখ জাগছে, আমি একটা জ্যাতা নোমো পুড়মু। সেক্ষেত্রে আপনাকে বাইছা নিছি, এক্ষেত্রে আপনার মন্তব্য কী? আপনি চাইলে কথা রেকর্ড করে রাখতে পারেন, আপনার সুবিধা হবে। সকালে আপনারে খুঁজে আসছি। কী জন্য, ওইডা সাক্ষাতে বলমু। আপনি এলাকায় আসতেছেন কবে?”
ভুক্তভোগী গোবিন্দ চন্দ্র মন্ডল বলেন, “আসন্ন ইউপি নির্বাচনে প্রার্থী হওয়ার কারণে তার ওপরে ক্ষুব্ধ হয়েছেন ফরিদ গাজীসহ তার কয়েকজন সহযোগী। নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের বিভিন্ন স্থানে শুভেচ্ছা ব্যানার ও ফেস্টুন টানিয়েছে আমার কিছু সমর্থক। কয়েকদিন ধরেই ব্যানার-ফেস্টুন টানানোর কাজে নিয়োজিত লোকজনকে হুমকি দিয়ে আসছেন ফরিদ গাজী।” ঘটনার পর থেকে পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান গোবিন্দ চন্দ্র মন্ডল।

ফরিদ গাজীকে বাউফল উপজেলার সদস্য পদসহ সব সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে বিএনপি
এদিকে, ঘটনার পর শুক্রবার পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে ফরিদ উদ্দিন গাজীকে বাউফল উপজেলা বিএনপির সদস্য পদসহ সব সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
চিঠিতে বলা হয়, ফরিদ উদ্দিন গাজীর বিরুদ্ধে গোবিন্দ চন্দ্র মণ্ডলকে পুড়িয়ে হত্যার হুমকি, বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন এবং হুমকির ফোনালাপের রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে। দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক আদর্শের পরিপন্থী হওয়ায় জেলা বিএনপির সিদ্ধান্ত মোতাবেক তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
-
Advertisement

পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি বিষয়টি নিশ্চিত করে বলেন, “ফরিদ গাজীর বিরুদ্ধে স্থানীয় নেতারাও থানা কমিটি আমাদের কাছে অভিযোগ করেছে। অভিযোগের সত্যতা পাওয়ায় আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি। আরও গুরত্বর ব্যাবস্থা নেওয়ার জন্য কেন্দ্রে পাঠিয়েছি।
বাউফল থানার অফিসার ইনচার্জ ওসি সিরাজুল ইসলাম বলেন, “লিখিত অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্ত ফরিদ গাজীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।”

গ্রেপ্তার বিএনপি নেতা ফরিদ গাজী


