ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,বিনোদন প্রতিনিধি, মঙ্গলবার,১৫ সেপ্টেম্বর ২০২৬,৩১ ভাদ্র ১৪৩৩০৩ রবিউস সানি ১৪৪৮:
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় রিমান্ড শেষে অভিনয়শিল্পী খলনায়ক হিসেবে পরিচিত আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম।
-
Advertisement

-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩
তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক মো. মুজিবুর রহমান জানান, পাঁচ দিনের রিমান্ড আদেশ অনুযায়ী ডনকে ৬ সেপ্টেম্বর রিমান্ডে নেওয়া হয়। চার দিনের রিমান্ড শেষে আজ তাঁকে আদালতে উপস্থাপন করে কারাগারে আটকে রাখার আবেদন করা হয়। পরে আদালত তা মঞ্জুর করেন।
ডিএমপির প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম প্রথম আলোকে বলেন, আজ তাঁকে হাজতে হাজির করে রাখলেও কোনো আবেদন না থাকায় আদালতে ওঠানো হয়নি।
আদালতে পাঠানো পুলিশের প্রতিবেদনে বলা হয়, মামলার এজাহারভুক্ত পলাতক আসামিদের বিষয়ে জিজ্ঞাসাবাদে ডন তাঁদের চেনেন বলে প্রকাশ করলেও মামলার অনেক গুরুত্বপূর্ণ তথ্য কৌশলে গোপন করছেন। সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু হিসেবে তাঁর সঙ্গে চলাফেরা করার কারণে ডন সালমানের বিভিন্ন বিষয়ে অবগত ছিলেন। সালমান শাহর মৃত্যুর বিষয় ও মামলার ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হলে আসামি ডন অত্যন্ত কৌশলে কথা বলেন। তবে মামলার ঘটনার আগে, পরে ও ঘটনার সময় তাঁর আচার-আচরণ ও চালচলনে মামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে অনেক তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। মামলাটি অত্যন্ত আলোচিত ও চাঞ্চল্যকর হওয়ায় যেসব তথ্য পাওয়া যাচ্ছে, সবই যাচাই করা হচ্ছে।
আবেদনে আরও বলা হয়, তদন্তের স্বার্থে প্রয়োজন হলে আদালতের অনুমতি নিয়ে তাঁকে আবার জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন হতে পারে। এ কারণে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে কারাগারে আটক রাখা প্রয়োজন।
গত ৯ আগস্ট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করা হয়। সেদিনই আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ১২ আগস্ট আসামির পক্ষে জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করেন আদালত। গত ২৭ আগস্ট আদালত তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে সালমান শাহর মৃত্যু হয়। তিনি ‘আত্মহত্যা’ করেছিলেন, নাকি তাঁকে ‘হত্যা’ করা হয়েছিল—এই প্রশ্নের মীমাংসা গত তিন দশকে হয়নি। তাঁর মৃত্যুর ২৯ বছর পর গত বছর আদালত এ ঘটনায় হত্যা মামলা করার নির্দেশ দেন। সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তাঁর ভাই আলমগীর কুমকুম বাদী হয়ে গত বছরের অক্টোবরে রাজধানীর রমনা থানায় হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত করছে সিআইডি।
-
Advertisement

মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, খলচরিত্রের অভিনেতা আশরাফুল হক ওরফে ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়। অন্য আসামিরা হলেন সামিরার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদ। মামলাটি বর্তমানে সিআইডি তদন্ত করছে। ২৯ সেপ্টেম্বর মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য রয়েছে।

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলচরিত্রের অভিনেতা আশরাফুল হক ওরফে ডন। ঢাকা, ৯ আগস্ট ২০২৬ছবি: প্রথম আলো


