(ভিডিও)সালমান শাহ হত্যা মামলা: আসামি ডন গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন, সিআইডি

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,বিনোদন প্রতিনিধি,বৃহস্পতিবার,১০ সেপ্টেম্বর ২০২৬,২৬ ভাদ্র ১৪৩৩২৭ রবিউল আউয়াল ১৪৪৮:

বুধবার (৯ সেপ্টেম্বর) পাঁচ দিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশ পরিদর্শক মো. মজিবুর রহমান।

  • Advertisement

  • আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার আশরাফুল হক ডনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এই মামলায় জিজ্ঞাসাবাদে আসামি ডন কৌশলে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন বলে জানিয়েছেন তদন্ত সংস্থা সিআইডি।

বুধবার (৯ সেপ্টেম্বর) পাঁচ দিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশ পরিদর্শক মো. মজিবুর রহমান।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত ডনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

https://www.facebook.com/share/r/19RZ6ochN9/

ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক শাহ আলম এতথ্য জানান।

এর আগে, গত ৯ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। এরপর তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। ওইদিনই তাকে কারাগারে পাঠানো হয়।

গত ২০ আগস্ট মামলাটির তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশ আসামির সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। ওইদিন আদালত আসামির উপস্থিতিতে শুনানির তারিখ রাখেন ২৭ আগস্ট। ২৭ আগস্ট আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

কারাগারে আটক রাখার আবেদনে বলা হয়, আসামিকে মামলার ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে মামলার ভিকটিম মৃত মোহাম্মদ শাহরিয়ার ইমন সালমান শাহ আসামির অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। ১৯৯২ সাল থেকে সালমান শাহ মৃত্যুর পূর্ব পর্যন্ত তারা একসঙ্গে একাধিক চলচিত্রে অভিনয় করছেন।

এজাহারে নাম থাকা পলাতক আসামিদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তাদেরকে চেনেন বলে জানালেও, মামলার অনেক তথ্য গোপন করছেন ডন। সালমান শাহের ঘনিষ্ঠ বন্ধু হিসাবে ডন একত্রে চলাফেরা করার কারণে সালমান শাহের সব তথ্য সম্পর্কে জানেন। সালমান শাহর মৃত্যুর বিষয় ও মামলার ঘটনা সংক্রান্ত বিষয়ে আসামিকে জিজ্ঞাসাবাদ করা হলে আসামি কৌশলে কথা বলেন।

আরও বলা হয়, মামলার ঘটনার পূর্বে, পরে ও ঘটনার সময় আসামির আচার আচরণ, চালচলনে মামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে অনেক তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। যেহেতু মামলার ঘটনাটি অত্যন্ত আলোচিত ও চাঞ্চল্যকর ঘটনা, সেহেতু মামলা সংক্রান্ত পাওয়া সব তথ্য যাচাই করা হচ্ছে।

এতে বলা হয়, আসামি অত্যন্ত চতুর ও দুর্দান্ত প্রকৃতির লোক হওয়ায় মামলার ঘটনার বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন। এর ফলে মামলা তদন্তের স্বার্থে প্রয়োজনে আসামিকে পুনরায় আদালতের অনুমতি সাপেক্ষে জিজ্ঞাসাবাদ করা হবে। মামলার তদন্তকাজ শেষে না হওয়া পর্যন্ত আসামিকে জেল হাজতে আটক রাখা একান্ত প্রয়োজন।

এদিন, আসামিকে রিমান্ড শেষে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় নেওয়া হলেও এজলাসে ওঠানো হয়নি। তার পক্ষেও কোনো আইনজীবী ছিল না।

সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় মারা যান। শুরুতে তার মৃত্যুকে আত্মহত্যা বলা হলেও পরে এ নিয়ে হত্যা মামলা হয়। মামলাটির তদন্তে বিভিন্ন সময়ে একাধিক ব্যক্তির নাম এসেছে।

  • Advertisement

উল্লেখ্য, ২০২৫ সালের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা থানায় সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

মামলার অন্য আসামিরা হলেন- সামিরা হকের মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদ।