ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,রাজধানীর বনানী প্রতিনিধি, সোমবার,০৭ সেপ্টেম্বর ২০২৬,২৩ ভাদ্র ১৪৩৩২৪ রবিউল আউয়াল ১৪৪৮:
রাজধানীর বনানী এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইসমাইল হোসেনের (৫০) মরদেহ উদ্ধারের ঘটনায় রাজ ক্লাসিক নামের একটি বাসের চালকসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
-
Advertisement

-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩
পুলিশ বলছে, ইসমাইলের কাছ থেকে ভাড়া নেওয়ার সময়, তার কোমরে থাকা জমি বিক্রির টাকার বান্ডিল দেখে ফেলেন ওই বাসের সুপারভাইজার। এরপর চালকের সঙ্গে পরিকল্পনা করে হত্যাকাণ্ড ও টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটে।
রোববার (৬ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টুরোডে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন।
গ্রেফতার তিনজন হলেন- বাসচালক সোহেল রানা (৪১), সুপারভাইজার সাজু ওরফে লিমন (২৬) ও বাসচালকের সহকারী মো. মনির হোসেন (১৯)।
পুলিশ কর্মকর্তা ফারুক হোসেন জানান, গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে বনানী থানাধীন স্টেডিয়াম-সংলগ্ন এলাকায় এয়ারপোর্টগামী এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর অজ্ঞাতপরিচয় এক পুরুষের মরদেহ পড়ে থাকার সংবাদ পাওয়া যায়। পরে বনানী থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তার মুখ এবং দুই হাতে স্কচটেপ পেঁচানো ছিল এবং গলায় কালো দাগ দেখা যায়।
-
Advertisement

পরে মরদেহের সুরতহাল সম্পন্ন করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেই সঙ্গে আঙুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্ত করা হয়। নিহত ব্যক্তি ছিলেন ইসমাইল হোসেন। পরে পরিবারের সদস্যরা থানায় এসে মৃতদেহের ছবি শনাক্ত করেন।

নিহত ইসমাইল হোসেন


