https://www.facebook.com/share/v/1EaG1cNxby/
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,চট্টগ্রাম প্রতিনিধি, সোমবার,০৭ সেপ্টেম্বর ২০২৬,২৩ ভাদ্র ১৪৩৩২৪ রবিউল আউয়াল ১৪৪৮:
-
Advertisement

-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নগরের খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া কলোনির বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নগরের বিভিন্ন এলাকা থেকে হিজড়া সম্প্রদায়ের লোকজন ঘটনাস্থলে জড়ো হন।
স্থানীয়রা জানিয়েছেন, মৌসুমী হিজড়া ওই বাসায় একা থাকতেন। শুক্রবার দিবাগত রাত প্রায় ২টা পর্যন্ত তিনি প্রতিবেশীদের সঙ্গে গল্প করেন। এরপর নিজের ঘরে ঘুমাতে যান।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম কালের কণ্ঠকে বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে আমাদের টিম মৌসুমী হিজড়ার মরদেহ উদ্ধারে যায়। তিনি হিজড়া সম্প্রদায়ের নেতা ছিলেন। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।’
-
Advertisement

জানা গেছে, বাসার পেছনে মৌসুমীর নিজের একটি গরুর খামার রয়েছে। শুক্রবার ওই খামারের একটি গরু বিক্রি করা হয়েছিল। গরু বিক্রির টাকা মৌসুমীর কাছে ছিল। আজ সকালে মৌসুমীর গরু কিনতে যাওয়ার কথা ছিল। তবে ঘটনার পর টাকা এবং মৌসুমীর ব্যবহৃত দুইটি মোবাইল পাওয়া যাচ্ছে না।

চট্টগ্রামে হিজড়া সম্প্রদায়ের একটি অংশের ‘গুরুমা’ হিসেবে পরিচিত মৌসুমী হিজড়ার (৫২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।


