(ভিডিও)ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে বিএনপি নেতার নেতৃত্বে দলবদ্ধ ধর্ষণ, অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় পালিয়ে গেছে প্রধান আসামি

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,নেত্রকোনার কেন্দুয়া  প্রতিনিধি,  রোববার,৩০ আগস্ট ২০২৬,১৪ ভাদ্র ১৪৩৩১৬ রবিউল আউয়াল ১৪৪৮:

নেত্রকোনার কেন্দুয়ায় এক স্কুলছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে দীর্ঘদিন ধর্ষণের অভিযোগে বিএনপি নেতাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযোগের পর মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রধান অভিযুক্ত বকুল মিয়া এখনো পলাতক। গ্রেপ্তার আবু মিয়া (৩৬) মামলার দ্বিতীয় আসামি। মঙ্গলবার রাতে মামলা হওয়ার পরপরই অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বুধবার সন্ধ্যায় কেন্দুয়া থানার ওসি মো. তরিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

  • আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। পরিবারের অভিযোগ, ২০২২ সালে ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় বকুল মিয়া তাকে একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। এ সময় মোবাইল ফোনে ভিডিও ধারণ করা হয়। পরবর্তী সময়ে সেই ভিডিও প্রকাশ করার ভয় দেখিয়ে তাকে বারবার নির্যাতন করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।

অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের মার্চ-এপ্রিলের দিকে বকুলের এক নারী সহযোগী ওই ছাত্রীকে একটি ভাড়া বাসায় নিয়ে যান। সেখানে বকুলের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি তাকে ধর্ষণ করেন। এরপরও চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বিভিন্ন সময়ে তাকে নির্যাতনের অভিযোগ রয়েছে। পরিবারের ভাষ্য, গত ১ আগস্ট একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি তাদের নজরে আসে। পরে ১৮ আগস্ট একটি বেসরকারি ক্লিনিকে পরীক্ষা করানো হলে ওই ছাত্রী প্রায় ছয় মাসের অন্তঃসত্ত্বা বলে জানা যায়। এরপর মঙ্গলবার রাতে থানায় মামলা করেন তার বাবা।

Advertisement

মামলায় বকুল মিয়া ও আবু মিয়াসহ পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে।পাশাপাশি অজ্ঞাত আরও কয়েকজনকেও আসামি করা হয়েছে। বকুল মিয়া কেন্দুয়া পৌর বিএনপির সহযুগ্ম সাধারণ সম্পাদক এবং পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদে রয়েছেন। ওসি মো. তরিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার আবু মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে।

সূত্র : আজকের পত্রিকা