(ভিডিও)সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখতেছি: মম

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,বিনোদন প্রতিনিধি,বুধবার   ২৬ আগস্ট ২০২৬ ||  ভাদ্র ১১ ১৪৩৩ || ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি:

দেশে সাম্প্রতিক সময়ে একের পর এক হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ঘটনার খবরের আধিক্য দেখে হতাশা প্রকাশ করেছেন তিনি।

  • Advertisement

  • আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩

সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মম লিখেছেন, ‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখতেছি! আল্লাহ সবাইকে সুরক্ষিত রাখুক।’

সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক খুন, সহিংসতা ও অপরাধের খবর সামনে আসার বিষয়টিকেই প্রতীকীভাবে ‘ক্রাইম পেট্রোল’-এর সঙ্গে তুলনা করেছেন অভিনেত্রী। ভারতের জনপ্রিয় এই অপরাধভিত্তিক টেলিভিশন অনুষ্ঠানটিতে বিভিন্ন অপরাধের ঘটনা তুলে ধরা হতো।

  • Advertisement

অভিনয়ের পাশাপাশি সমসাময়িক বিভিন্ন সামাজিক বিষয় ও নিজের অনুভূতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মতামত প্রকাশ করে থাকেন জাকিয়া বারী মম। এবারও দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তার উদ্বেগের কথা তুলে ধরলেন এই অভিনেত্রী।

অভিনেত্রী জাকিয়া বারী মম