(ভিডিও) তৃতীয় বিয়ে করলেন সালমান শাহ’র স্ত্রী সামিরা, যা বললেন দ্বিতীয় স্বামী

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,বিনোদন প্রতিনিধি,মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ :

ঢাকাই সিনেমার প্রয়াত নায়ক সালমান শাহর স্ত্রী সামিরা হক ফের বিয়ে করেছেন। এ নিয়ে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন তিনি। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহের মৃত্যুর পর স্ত্রী সামিরা বিয়ে করেছিলেন মোশতাক ওয়াইজকে। যিনি ছিলেন সালমানেরই বন্ধু। মোশতাক ও সামিরা দম্পতির ঘরে এক ছেলে ও দুই মেয়ে আছে।

  • Advertisement

  • আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩

কিন্তু এ সংসার ভেঙ্গে যায় চলতি বছর। মোশতাকের সঙ্গে বিচ্ছেদের পরই সাবেক এক ক্রিকেটারকে বিয়ে করলেন সামিরা। সামিরার নতুন স্বামী সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক ইশতিয়াক আহমেদ। চলতি বছরের ২১ জুন দ্বিতীয় সংসারের ইতি টানেন সামিরা। এরপর গত ১৫ জুলাই সামিরা ও ইশতিয়াকের দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সামিরার তৃতীয় বিয়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সাবেক স্বামী মোশতাক ওইয়াজ। তিনি বলেন, গত মার্চ মাসে সামিরা আমাকে ডিভোর্স নোটিশ পাঠায়। দু’জনের সম্মতিতেই এই নোটিশ। সেটা কার্যকর হয় ২১ জুন। আর গত ১৫ জুন সে আবার বিয়ে করেছে বলে খবর পাই। মোশতাক আরও বলেন, ‘ঘটনাটি বেদনাদায়ক হলেও সত্যি সামিরা বিয়ে করেছে। সামিরার সঙ্গে আমি সবসময় ছিলাম, ভবিষ্যতেও বন্ধু হয়ে থাকবো।’ এদিকে সামিরা নিজেও তার তৃতীয় বিয়ের কথা নিশ্চিত করেছেন। এ প্রসঙ্গে গণমাধ্যমকে তিনি বলেন, ‘সালমান শাহের স্ত্রী হিসেবে আমার পরিচয়ের বাইরে আমি একজন সাধারণ মানুষ, একজন নারী। অনেক চেষ্টার পরও মানুষ জীবনের অনেক পরিবর্তন আটকাতে পারে না। আমার জীবনেও পরিবর্তন এসেছে।

  • Advertisement

আমি ও মোশতাক দুজনে এক হয়েই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। আমার নতুন জীবন শুরুতেও তার শুভেচ্ছা পেয়েছি। আমাদের সন্তানরাও এ সিদ্ধান্তের সঙ্গে জড়িত ছিল।’ ১৯৯২ সালের ১২ আগস্ট সালমান শাহের সঙ্গে বিয়ে হয় সামিরার। পরে নায়কের মৃত্যুর পর সামিরা সালমানেরই বন্ধু মোশতাক ওয়াইজকে বিয়ে করেন। সেই সংসারে সামিরার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। সামিরা জানান, বর্তমানে তিনি ইশতিয়াকের বাসায়ই থাকছেন। সামিরার আগের সংসারের তিন সন্তান এখানে তার সঙ্গেই থাকে। তারা প্রতি শুক্রবার বাবার বাসায় যায়।