https://www.facebook.com/share/v/1BhKxgeqpF/
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,দিনাজপুর কোতোয়ালি প্রতিনিধি,মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ :
দিনাজপুর কোতোয়ালি থানায় সিআইডি পুলিশের এক কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের দিনাজপুর জেলা শাখার সদস্য সচিব মজিবর রহমান মজিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
-
Advertisement

-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩
এ ঘটনার পর দলীয় শৃঙ্খলা ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুর নবী।
পুলিশ জানায়, রোববার (৯ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে মজিবর রহমান মজিবকে গ্রেপ্তার করা হয়। তিনি দিনাজপুর পৌর শহরের বালুয়াডাঙ্গা এলাকার শেখ ইসমাইলের ছেলে।
এ ঘটনায় সিআইডি কর্মকর্তা মো. নওয়াবুর রহমান বাদী হয়ে রাতে দিনাজপুর কোতোয়ালি থানায় মামলা করেন। মামলায় মজিবর রহমান মজিবসহ অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, একটি মামলার নথিপত্র সংগ্রহ করতে রোববার (৯ আগস্ট) রাতে কোতোয়ালি থানায় যান সিআইডি কর্মকর্তা মো. নওয়াবুর রহমান। নথিপত্র সংগ্রহের পর ওসি কক্ষের সামনে এক ব্যক্তি তার কাছে ‘ওসি কোথায় আছেন’ জানতে চান। জবাবে তিনি নিজের পুলিশ পরিচয় দিয়ে একটি মামলার তদন্তের কাজে থানায় এসেছেন এবং ওসি কোথায় আছেন তা জানেন না বলে জানান। এ সময় ওই ব্যক্তি ক্ষিপ্ত হয়ে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। এর প্রতিবাদ করলে একপর্যায়ে অভিযুক্ত মজিবর রহমান তাকে গালে সজোরে থাপ্পড় মারেন। এতে তিনি আকস্মিকভাবে স্তম্ভিত হয়ে যান।
ঘটনার সময় ডিউটি অফিসারের কক্ষে থাকা এসআই মানিক রানা, এসআই মমিনুর রহমান, কনস্টেবল মো. রফিকুল ইসলামসহ কয়েকজন পুলিশ সদস্য দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
এ সময় উপস্থিত পুলিশ সদস্যরা সিআইডি কর্মকর্তার পরিচয় অভিযুক্তদের জানালে তারা আরও ক্ষিপ্ত হয়ে সিআইডি কর্মকর্তা ও পুলিশ পরিবারকে উদ্দেশ করে অশ্লীল ও মানহানিকর কথাবার্তা বলেন এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করেন। পরে তারা কৌশলে ঘটনাস্থল থেকে বের হয়ে যান।
বিষয়টি থানার ওসিকে জানানো হলে তিনি মজিবর রহমানকে থানা হেফাজতে রাখার নির্দেশ দেন। পরে ডিউটি অফিসার তাকে হেফাজতে নেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে সিআইডি কর্মকর্তা নওয়াবুর রহমান এ ঘটনায় মামলা করেন।
দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ নুর নবী বলেন, মজিবর রহমান মজিবের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে আজ সোমবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মজিবর রহমান মজিবকে দল থেকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ, শৃঙ্খলা ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল দিনাজপুর জেলা শাখার সদস্য সচিব মজিবর রহমান মজিবকে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তার সঙ্গে দলীয় নেতাকর্মীদের কোনো ধরনের যোগাযোগ না রাখার জন্য অনুরোধ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
-
Advertisement

দিনাজপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক বাবু চৌধুরী বলেন, কারও ব্যক্তিগত অন্যায়ের দায় দল নেবে না। তাই মজিবর রহমান মজিবকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মজিবর রহমান মজিব।


