(ভিডিও)যশোর জেনারেল হাসপাতালের বাথরুম থেকে যুবক-যুবতী আটক

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ৪.ম,যশোর প্রতিনিধি,সোমবার   ১৩ জুলাই ২০২৬ ||  আষাঢ় ২৯ ১৪৩৩ || ২৭ মহররম ১৪৪৮ হিজরি :

যশোরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মহিলা ওয়ার্ডের একটি বাথরুম থেকে সন্দেহজনক অবস্থায় এক যুবক ও এক যুবতীকে আটক করে হাসপাতাল পুলিশে সোপর্দ করেছেন রোগী ও স্বজনরা। শুক্রবার বিকেলে এ ঘটনায় হাসপাতালজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

আটকরা হলেন ঝিনাইদহের মহেশপুরের মোস্তাক শাহারিয়ার ও যশোরের চৌগাছার আফরিন আক্তার। হাসপাতাল পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের বক্তব্যে অসংগতি পাওয়া গেছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।