(ভিডিও)পাশাপাশি কবরে চিরনিদ্রায় লক্ষ্মীপুরে খুন হওয়া মা ও ৩ মেয়ে

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ৪.,হোমনা  প্রতিনিধি, শনিবার   ২৭ জুন ২০২৬ ||  আষাঢ় ১৩ ১৪৩৩ || ১১ মহররম ১৪৪৮ হিজরি :

লক্ষ্মীপুরে খুন হওয়া মা ও তার তিন মেয়ের মরদেহ পাশাপাশি চারটি কবরে দাফন করা হয়েছে।

  • Advertisement

  • অপরাধমূলক সংবাদ পাঠান
    ——————————-
    আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,
    ০১৩১৫২৫১১৪৫,০১৮০৬৬৭৬৬৬৩

 

শুক্রবার (২৬ জুন) রাতে কুমিল্লার হোমনা উপজেলার লটিয়া গ্রামে জানাজা শেষে তাদের দাফন করা হয়। একই পরিবারের চার সদস্যের এমন মর্মান্তিক বিদায়ে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।

স্থানীয় সূত্র জানায়, লক্ষ্মীপুরে প্রথম জানাজা শেষে চারজনের মরদেহ কুমিল্লার হোমনা উপজেলার লটিয়া গ্রামে আনা হয়। রাত ১০টায় লটিয়া ঈদগাহ মাঠে তাদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

 

জানাজায় ইমামতি করেন মাওলানা শামসুল হক। জানাজায় রাজনৈতিক নেতাদের মধ্যে হোমনা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা এবং উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি কাজী মো. ইব্রাহিমসহ বিভিন্ন শ্রেণি-পেশা শ্রেণির হাজারো মানুষ অংশ নেন।

 

একই পরিবারের চার সদস্যকে হারিয়ে সম্পূর্ণ একা হয়ে পড়েছে নিহত মনোয়ারা বেগমের একমাত্র ছেলে মো. সিফাত। ঘটনার সময় বাসার বাইরে থাকায় প্রাণে বেঁচে যান তিনি। এবার এসএসসি পরীক্ষা দেওয়া এই কিশোরই মা ও তিন বোনের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসেন। পরে গ্রামবাসী এবং স্বজনরা জানাজা ও দাফনের ব্যবস্থা করেন। প্রিয়জনদের হারানোর শোকে বাকরুদ্ধ সিফাতের কান্না উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে।

  • Advertisement

জানাজায় উপস্থিত সবাই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

কুমিল্লার হোমনা উপজেলার লটিয়া গ্রামে পাশাপাশি খোড়া চার কবরে শুক্রবার রাতে দাফন করা হয় নিহত মা ও তার তিন মেয়েকে।