(ভিডিও)বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী গ্রেফতার

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ৪.,বিনোদন প্রতিনিধি,রোববার,২১ জুন ২০২৬,৬ আষাঢ় ১৪৩৩০৫ মুহাররম ১৪৪৮ :

বাথরুমে বিশেষ কায়দায় তৈরি ফলস সিলিংয়ে লুকিয়েও শেষ রক্ষা হয়নি। দীর্ঘ ১৮ ঘণ্টা শ্বাসরুদ্ধকর অভিযানের পর গ্রেফতার হয়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববির স্বামী মির্জা আবুল বাশার মামুন। পুলিশ বলছে, তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় প্রতারণাসহ অসংখ্য মামলা রয়েছে।

Advertisement

  • অপরাধমূলক সংবাদ পাঠান
    ——————————-
    আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,
    ০১৩১৫২৫১১৪৫

শনিবার (২০ জুন) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আল আমিন হোসেন  এ তথ্য জানান।

 

তিনি জানান, রাজধানীর গুলশান থানায় দায়ের হওয়া একটি মামলায় শুক্রবার রাতে মামুনকে গ্রেফতারে অভিযানে নামে পুলিশ। রাত গড়িয়ে সকাল হলেও তার কোনো হদিস মিলছিল না। গুলশানের পুরো ফ্ল্যাট তন্ন তন্ন করে খোঁজার পরেও তাকে পাওয়া যাচ্ছিল না। এরপর পুলিশের সন্দেহ হয় বাথরুমের ওপর। তল্লাশি করতেই চোখ কপালে ওঠার মতো দৃশ্য! বাথরুমের দেয়ালের পেছনে বিশেষ কায়দায় তৈরি করা হয়েছে একটি গোপন সুড়ঙ্গ। আর সেখানেই আত্মগোপনে ছিলেন মামুন।
 
 
অভিযোগ রয়েছে বিটিএল গ্রুপের মালিক মির্জা আবুল বাশার মামুন বিভিন্ন জেলার ব্যবসায়ীদের টার্গেট করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন। জমির ব্যবসা,  চাল কিংবা তেলের ডিলারশিপ দেয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কোটি কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়ে যেতেন তিনি।

Advertisement

 
পুলিশ বলছে, চিত্রনায়িকা ববির স্বামী মামুনের বিরুদ্ধে পুলিশ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণাসহ নানা অভিযোগ রয়েছে। এসব প্রতারণার সঙ্গে নায়িকার কোনো সম্পর্ক থাকলে তাকেও আইনের আওতায় আনা হবে।