(ভিডিও)কক্সবাজারে ডাকাতির সময় মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৬কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় এক বাড়িতে ডাকাতির সময় মা ও কিশোরী মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জনকে আটক করেছে পুলিশ।

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.,কক্সবাজারের মাতামুহুরী প্রতিনিধি ,বৃহস্পতিবার   ১১ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৮ ১৪৩৩ || ২৫ জিলহজ ১৪৪৭ হিজরি :

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় এক বাড়িতে ডাকাতির সময় মা ও কিশোরী মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জনকে আটক করেছে পুলিশ।

Advertisement

  • অপরাধমূলক সংবাদ পাঠান
    ——————————-
    আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,
    ০১৩১৫২৫১১৪৫

নবগঠিত এই উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নে সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) অভিজিৎ দাস দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন—ডলুনিঘোনা এলাকার রেজাউল করিম (৩৬), তোফাজ্জল হোসেন ওরফে বাবু (২৩) ও তার ভাই কেফায়েত হোসেন ওরফে পুইত্যা (২৭), মোহাম্মদ তানজিদ (২৪), শাহারবিল ইউনিয়নের মেহেদী হাসান (২৪) ও কোরালখালী এলাকার মোহাম্মদ তারেক (২৬)।

সহকারী পুলিশ সুপার জানান, ৮-১০ জনের সশস্ত্র দল এক বাড়ির জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে। পরে তারা এক নারী (৪০) ও তার ১৫ বছর বয়সী মেয়েকে ধর্ষণ করে পালিয়ে যায়।

ঘটনার সময় ওই নারীর স্বামী ব্যবসার কাজে চট্টগ্রামে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

মা ও মেয়ে বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।

ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ কর্মকর্তা অভিজিৎ দাস বলেন, ‘স্থানীয় একটি অপরাধী চক্র এ ঘটনা ঘটিয়েছে। ওই পরিবারের দাবি, একই চক্র আগেও তাদের বাড়িতে হামলা চালিয়েছিল।’

পুলিশ জানায়, ডাকাতির ঘটনায় জড়িতদের মধ্যে জিসান নামে একজন কয়েকদিন আগেই অস্ত্রসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল। তার বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে। ৫ দিন আগে জেল থেকে মুক্তি পায় জিসান।

Advertisement

ওই কিশোরীর মামা জানান, এই ডাকাত দলটি এর আগেও তাদের বাড়িতে হামলা চালিয়েছিল।