https://www.facebook.com/share/v/1LNG67nXBf/
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ || বৈশাখ ৩১ ১৪৩৩ || ২৬ জিলকদ ১৪৪৭ হিজরি :
চাঁপাইনবাবগঞ্জে ৯ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে দুই মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- সাকির আলী ও নাহিদ।
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নির্যাতনের শিকার শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির নাজেরা বিভাগের শিক্ষার্থী।
পরিবারের অভিযোগ, বুধবার ক্লাস চলাকালে শিক্ষক সাকির আলী শিশুটিকে কাঠের স্কেল দিয়ে মারধর করেন। একপর্যায়ে গলা টিপে ধরেন এবং তুলে মেঝেতে আছাড় মারেন। পরিবারের সদস্যরা মাদ্রাসার সিসিটিভি ভিডিওতে নির্যাতনের বিষয়টি দেখেন। এ ঘটনায় বুধবার রাতেই শিশুটির মামা মামলা করেন।
স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত সাকির আলী এর আগেও বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের সঙ্গে অমানবিক আচরণ করেছেন।
Advertisement

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি একরামুল হোসাইন বলেন, ভুক্তভোগীর পরিবার মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে দুই শিক্ষককে গ্রেপ্তার করেছে। বর্তমানে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।



