
জব্দ ভারতীয় প্রসাধনী সামগ্রীর সঙ্গে গ্রেপ্তার আলমগীর
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,সাংবাদিক ইব্রাহীম মেঘনা থেকে, বুধবার ১৩ মে ২০২৬ || বৈশাখ ৩০ ১৪৩৩ || ২৫ জিলকদ ১৪৪৭ হিজরি :
কুমিল্লার মেঘনা উপজেলায় ‘বেপরোয়া’ গতির একটি প্রাইভেট কার থেকে বিপুল ভারতীয় প্রসাধনী জব্দ করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে গাড়িচালক মো. আলমগীরকে।
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
মঙ্গলবার দুপুরে উপজেলার মানিকারচর বাজার এলাকা থেকে জব্দ করা হয় ওই গাড়িটি। বুধবার আদালতের মাধ্যমে আলমগীরকে পাঠানো হয় কারাগারে। এরপরই ঘটনাটি নিশ্চিত করেছেন মেঘনা থানার ওসি মো. শহীদুল ইসলাম।
থানা সূত্রে জানা গেছে, নবীনগর থেকে হোমনা-মেঘনা সড়ক হয়ে লাল রঙের প্রাইভেট কারটি ঢাকার দিকে যাচ্ছিল বেপরোয়া গতিতে। মানিকারচর বাজারের উত্তর পাশে সোনালী ব্যাংকের সামনে সেটি থামলে সন্দেহ হয় স্থানীয়দের। তারা গাড়িটি আটকে ভাঙচুর চালায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মেঘনা থানার উপপরিদর্শক মো. জিয়াউর রহমান জানিয়েছেন, পুলিশ গাড়িতে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের বিপুল ভারতীয় প্রসাধনী পণ্য জব্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শুল্ক ফাঁকি দিয়ে এসব পণ্য আনার কথা স্বীকার করেছেন আলমগীর।
Advertisement

ওসি শহীদুল জানিয়েছেন, জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা।



