ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,বিনোদন প্রতিনিধি,শুক্রবার ০৮ মে ২০২৬ || বৈশাখ ২৫ ১৪৩৩ || ২০ জিলকদ ১৪৪৭ হিজরি :
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমী। দীর্ঘ দুই দশকের বেশি সময়ের সংসার জীবন তাদের। যদিও সন্তানদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন মৌসুমী। গত কয়েক বছর ধরে তাদের ব্যক্তিগত জীবন ও আলাদা থাকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা চর্চা চলছে। জন্মদিন উপলক্ষে রাইজিংবিডির সঙ্গে আলাপকালে এসব বিষয়ও পরিষ্কার করেন ওমর সানী।
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
কিছুটা ক্ষুব্ধ হয়ে ওমর সানী বলেন, “আমরাই কী পৃথিবীর একমাত্র স্বামী-স্ত্রী, যারা দূরে থাকি? আর পৃথিবীর কোনো স্বামী-স্ত্রী কি নাই? আমরা শুধু সিনেমার আর্টিস্ট দেখে আমাদের বিষয়গুলো নিয়ে প্রচার বেশি হয়।”
প্রবাসীদের উদাহরণ টেনে ওমর সানী বলেন, “আমি এমন স্বামীও দেখেছি যে, ২৫ বছরের মধ্যে মাত্র দুইবার বাড়িতে এসেছেন, ইতালিতে থাকেন। এমন মানুষও দেখেছি, যারা দুঃখ করে বলেন, ‘৮ বছরের মধ্যে স্ত্রীর কাছে যেতে পেরেছেন মাত্র ৬ মাস।’ অনেকে মনে করেন, আমরাই প্রথম এমন পরিস্থিতির শিকার, যেন হাবিল-কাবিলের মতো কোনো নতুন বিষয়।”
ওমর সানী বিশ্বাস করেন—দাম্পত্য টিকিয়ে রাখার জন্য শারীরিক নৈকট্যের চেয়ে মানসিক টান বেশি জরুরি। তার ভাষায়, “আসলে ভালোবাসা যদি থাকে, তবে অনেক দূর থেকেও তা বজায় রাখা যায়। মনের মিল থাকলে দূরত্ব কোনো বাধা হতে পারে না।”
যারা ব্যক্তিগত জীবন নিয়ে অহেতুক চর্চা করেন বা সমালোচনা করেন, তাদের নিয়ে ক্ষোভ প্রকাশ করে ওমর সানী বলেন, “আমি বারবার বলি, কিছু কিছু মানুষ আছে, যারা অহেতুক কথা বলবেই। সমালোচনা করার মানুষ অনেক পাবেন, তবে আমি তাদের মানুষ বলেই গণ্য করি না।”
Advertisement

১৯৯৬ সালের ২ আগস্ট, রুপালি পর্দার প্রেম বাস্তবে পরিণয় লাভ করে। এরপর সিনেমার মতোই বাস্তব জীবনেও চলছে তাদের রোমান্টিক গল্প। এখন আর অভিনয়ে নিয়মিত নন ওমর সানী; পুরোপুরি ব্যবসায়ী। রেস্টুরেন্ট, রিয়েল এস্টেট ব্যবসা নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।



