ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,আন্তর্জাতিক প্রতিনিধি ,বুধবার ০৮ এপ্রিল ২০২৬ || চৈত্র ২৫ ১৪৩২ || ১৯ শাওয়াল ১৪৪৭ হিজরি :
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক সংঘাত নিয়ে জোরালো দাবি তুলেছে ইরান। দেশটির মতে, টানা ৪০ দিনের এই যুদ্ধের পর প্রতিপক্ষকে কার্যত পিছু হটতে হয়েছে এবং শেষ পর্যন্ত ইরানের শর্ত মেনে নিতে বাধ্য হয়েছে।
ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল এক বিবৃতিতে জানায়, এই সংঘাতে তারা নিজেদের অবস্থান দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, প্রতিপক্ষের সামনে আর কোনো বিকল্প ছিল না—ইরানের প্রস্তাবগুলো মেনে নেওয়া ছাড়া।
ইরান দাবি করেছে, যুক্তরাষ্ট্র যে ১০ দফা প্রস্তাব গ্রহণ করেছে, সেগুলোর মধ্যে রয়েছে—ভবিষ্যতে আর কোনো সামরিক আগ্রাসন না চালানো, হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ স্বীকার করা, তাদের পারমাণবিক কর্মসূচি মেনে নেওয়া, সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পূর্ববর্তী প্রস্তাবগুলো বাতিল করা। এছাড়া ক্ষতিপূরণ প্রদান, মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং লেবাননসহ বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ বন্ধ করার বিষয়ও এতে অন্তর্ভুক্ত বলে জানানো হয়।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এই ৪০ দিনের সংঘাত ছিল অত্যন্ত কঠিন ও বহুমুখী, যেখানে ইরান ও তার মিত্ররা সমন্বিতভাবে প্রতিপক্ষকে বড় ধরনের চাপে ফেলতে সক্ষম হয়।
ইরানের দাবি অনুযায়ী, যুদ্ধ শুরুর প্রায় ১০ দিনের মধ্যেই যুক্তরাষ্ট্র বুঝতে পারে যে পরিস্থিতি তাদের অনুকূলে যাচ্ছে না। এরপর তারা বিভিন্ন কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ইরানের সঙ্গে যোগাযোগ করে যুদ্ধবিরতির পথ খোঁজার চেষ্টা শুরু করে।



