(ভিডিও)ঝিনাইদহে সংসদ সদস্যের পদক্ষেপে মুহূর্তেই বন্ধ চাঁদা আদায়

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,কালীগঞ্জ প্রতিনিধি, সোমবার   ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১০ ১৪৩২ || ৫ রমজান ১৪৪৭ হিজরি :

সড়ক থেকে অবৈধভাবে টোল আদায়ের সংবাদ পেয়ে তা বন্ধ করে দিয়েছেন ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য মাওলানা মো. আবু তালিব। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে কালীগঞ্জ শহরের প্রধান বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে তিনি ইজিবাইক, ইঞ্জিনচালিত ভ্যান ও আলমসাধু (স্থানীয় যান) চালকদের কাছ থেকে চাঁদা আদায় বন্ধের নির্দেশ দেন।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

ভুক্তভোগীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে কালীগঞ্জ শহরের বিভিন্ন সড়কে এক শ্রেণির লোক টোল আদায়ের নামে এসব যানবাহনের চালকের কাছ থেকে জোর করে চাঁদা আদায় করছিল। শনিবার সকালে বাসস্ট্যান্ডে চাঁদা আদায়ের খবর পেয়ে সেখানে যান সংসদ সদস্য আবু তালিব। তিনি রসিদ জব্দ করে তাৎক্ষণিক চাঁদা তোলা বন্ধ করেন।

আবু তালিব বলেন, প্রশাসনের বৈধ অনুমতিপত্র বা সরকারি রসিদ ছাড়া কোনো শ্রমিকের কাছ থেকে একটি টাকাও আদায় করা যাবে না। দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল, শহরের বিভিন্ন জায়গায় ভ্যান, রিকশা, ইজিবাইক, আলমসাধু, নছিমন থেকে প্রভাবশালী চক্র প্রতিদিন চাঁদা আদায় করছে। শনিবার ঘটনাস্থলে গিয়ে চাঁদা আদায়কারীদের কাছে বৈধ কাগজ দেখতে চান। কিন্তু আদায়কারীরা সরকারি অনুমোদন দেখাতে ব্যর্থ হন। এ কারণে তিনি তাৎক্ষণিক চাঁদা তোলা বন্ধের ঘোষণা দেন।

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

 

সংসদ সদস্য আবু তালিব আরও বলেন, খেটে খাওয়া মানুষের ঘামের টাকায় পকেট ভারী করার দিন শেষ। এখন থেকে কোনো চাঁদাবাজ এ স্ট্যান্ডে আসবে না।

কালীগঞ্জ বাসস্ট্যান্ডে শনিবার চাঁদার রসিদ জব্দ করেন সংসদ সদস্য আবু তালিব। ছবি: সংগৃহীত