
অস্ত্রসহ আটক দুই জন। ছবি: ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,চট্টগ্রাম প্রতিনিধি,বুধবার ১৮ ফেব্রুয়ারি ২০২৬ || ফাল্গুন ৫ ১৪৩২ :
চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী, আলোচিত স্কুলছাত্রী তাসফিয়া হত্যা মামলার পলাতক আসামি ইমতিয়াজ সুলতান ইকরাম এবং তার সহযোগী আবুল কামাল আজাদকে দুইটি বিদেশি পিস্তল, পাঁচটি ম্যাগজিন, ৫৬ রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে র্যাব-৭। গ্রেফতারকৃত ইকরাম অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে নিহত সরোয়ার বাবলার অনুসারী ছিলেন বলে জানিয়েছে র্যাব-৭।
Advertisement
গত মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় একটি বহুতল ভবনে অভিযান চালায় র্যাব। এ সময় ইমতিয়াজ সুলতান ইকরাম ও তার সহযোগী আবুল কালাম আজাদকে দুটি বিদেশি পিস্তল ও ৫৬ রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, নাশকতাসহ জেলা ও নগরীর বিভিন্ন থানায় মামলা রয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে নগরীর চান্দগাঁও র্যাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বিষয় জানানো হয়।
ইমতিয়াজ সুলতান এক সময় রিচ কিডস নামে একটি আলোচিত কিশোর গ্যাং পরিচালনা করতেন। দীর্ঘ সময় মধ্যপ্রাচ্যে অবস্থানকালে এবং দেশে আসা–যাওয়ার সময় তিনি বায়েজিদ বোস্তামী, অক্সিজেন ও মুরাদপুর এলাকার বিভিন্ন ব্যবসায়ীর কাছে হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারসহ ইন্টারনেট কল এবং বিদেশি নম্বর ব্যবহার করে চাঁদা দাবি করতেন বলেও অভিযোগ রয়েছে।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

গ্রেফতারকৃত সন্ত্রাসী ইকরামের বিরুদ্ধে মহানগরীর বিভিন্ন থানায় অস্ত্র, হত্যা, হত্যাচেষ্টা, নাশকতা, চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে।


