(ভিডিও)স্পিকার পদে আলোচনায় দুই বিএনপি নেতা

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,রাজনীতি প্রতিনিধি,মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৪ ১৪৩২ :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠনের প্রস্তুতি জোরদার করেছে বিএনপি।

 

দলীয় সূত্র জানিয়েছে, অভিজ্ঞ রাজনীতিবিদ, তরুণ নেতৃত্ব এবং টেকনোক্র্যাটদের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত। একই সঙ্গে সংসদের স্পিকার পদ নিয়েও রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

 

দলীয় সূত্র বলছে, স্পিকার হিসেবে সম্ভাব্য আলোচনায় রয়েছেন দুই জ্যেষ্ঠ নেতা। তারা হলেন বরিশাল-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন এবং মাগুরা-২ আসন থেকে নির্বাচিত সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী।

 

দলীয় সূত্র জানায়, স্পিকার পদে এমন একজন ব্যক্তিকে বেছে নেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে, যিনি সংসদ পরিচালনায় দক্ষতা, রাজনৈতিক অভিজ্ঞতা এবং সাংবিধানিক বিষয়ে সুস্পষ্ট ধারণা রাখেন।এ ক্ষেত্রে অ্যাডভোকেট জয়নুল আবেদীনের দীর্ঘ আইন পেশার অভিজ্ঞতা এবং জাতীয় পর্যায়ের রাজনৈতিক সম্পৃক্ততা তাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় এগিয়ে রেখেছে। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবেও পরিচিত।

অ্যাডভোকেট জয়নুল আবেদীন রাইজিংবিডি ডটকমকে বলেন, “আল্লাহ যদি চান এবং আপনাদের দোয়া যদি থাকে তাহলে নিশ্চয় সম্মান আসবে।”

 

অন্যদিকে, নিতাই রায় চৌধুরী দীর্ঘদিন ধরে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে।

দলীয় নেতাদের মতে, প্রশাসনিক ও সংসদীয় অভিজ্ঞতার কারণে তাকেও সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনায় রাখা হচ্ছে। নতুন সরকার গঠনের ক্ষেত্রে স্পিকার নির্বাচন গুরুত্বপূর্ণ বিষয়। কারণ স্পিকার সংসদ পরিচালনা, আইন প্রণয়ন প্রক্রিয়া তদারকি এবং সংসদীয় শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ফলে ক্ষমতাসীন দলের জন্য এই পদে গ্রহণযোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিকে দায়িত্ব দেওয়া কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও নিতাই রায় চৌধুরী।