সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনি গ্রেপ্তার

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),গাইবান্ধা  প্রতিনিধি, মঙ্গলবার , ০১ অক্টোবর ২০২৪, ১৬ আশ্বিন ১৪৩১, ২৭ রবিউল আউয়াল ১৪৪৬   :

গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।

Advertisement

সোমবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাকে ধানমণ্ডি থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ডিএমপির ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

গিনিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক।

Advertisement